পৌনে ৬ লাখ টাকায় রাঁধুনি রাখলেন রোনালদো!

news-image

স্পোটর্স ডেস্ক : আগামী রোববার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। তার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দূরত্ব বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। কদিন আগেই কোচ এবং ক্লাব সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন পাঁচবারের বর্ষসেরা। এর মধ্যেই পর্তুগিজ গণমাধ্যম জানালো, নতুন বাড়ির জন্য চারজন কর্মী নিয়োগ করেছেন রোনালদো, যাদের একজন রাঁধুনি। আর তার মাসিক বেতন ৪৮০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৮৫ হাজার টাকার বেশি।

১২ হাজার বর্গফুটের বাড়িটি তৈরি হয়ে গেলেও সব কাজ এখনো শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানদের নিয়ে নতুন বাড়িতে থাকতে শুরু করবেন তিনি। সেই লক্ষ্যে এখন থেকেই তিনি সবকিছু ঠিকঠাক করে রাখছেন। এর ধারাবাহিকতায় নিয়োগ দেওয়া হয়েছে গৃহকর্মীদের।

পর্তুগিজ গণমাধ্যম জানিয়েছে, রোনালদোর নতুন বাড়ি তৈরির খরচের কথা আগেই জানাজানি হয়েছে। কাতার বিশ্বকাপের আগে নতুন করে চর্চা শুরু হয়েছে তার রাঁধুনির মাসিক বেতন নিয়ে। সূত্রের খবর, ক্যারিয়ারের শেষ এক বা দুই বছর লিসবনের ছোটবেলার ক্লাবে খেলতে পারেন তিনি। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ছোটবেলার ক্লাবে ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান রোনালদো।

ছোটবেলার ক্লাবে খেলার সময় অবশ্যই নিজের নতুন বাড়িতে থাকবেন রোনালদো। সে জন্যই অনেক দেখেশুনে রাঁধুনি নিয়োগ করেছেন। যিনি তার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করতে পারবেন। পাশাপাশি স্ত্রী এবং সন্তানদের জন্যও রান্না করতে পারবেন। স্বাস্থ্য সচেতন রোনালদো রাঁধুনির বেতন নিয়ে কোনো আপস করতে চাননি। সংবাদমাধ্যমের দাবি, লিসবনের একটি স্কুলে সন্তানদের ভর্তি করার বিষয়টিও চূড়ান্ত করে ফেলেছেন সি আর সেভেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান