পোল্ট্রি ও মৎস্য পণ্য আমদানিতে প্রত্যাহার অগ্রিম কর

news-image

ডেস্ক রিপোর্ট : পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করেছে সরকার। একইসঙ্গে মৎস্য ও গবাদি পশুর খাদ্য উৎপাদনে ব্যববহৃত পণ্য আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সয়াবিন মিল, কর্ন গ্লুটিন মিল, রেপসিড এক্সট্রাকশনসহ মৎস্য ও পশুখাদ্য উৎপাদনে ব্যবহ্রত অন্যান্য আমদানিকৃত খাদ্য উপকরণ বা কাঁচামাল এবং একদিন বয়সী মুরগির বাচ্চার ক্ষেত্রে অগ্রিম কর প্রত্যাহার করা হলো।

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত পোল্ট্রি, গবাদি পশু প্রতিষ্ঠান, লাইভস্টক ও ডেইরি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা মৎস্য অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ফিশারি এবং মৎস্য ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরুত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে গুজব প্রচার পায় যে পোল্ট্রি বা ব্রয়লার মুরগি খেলে করোনা ভাইরাস ছড়ায়। একটা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে বিক্রি হতো ৩৫ টাকায়, এ গুজবের ফলে বর্তমানে তা এক টাকায়ও বিক্রি করতে পারছেন না পোল্ট্রি উদ্যোক্তারা। পাশাপাশি মুরগি, বাচ্চা, ডিম- কোনো কিছুই বিক্রি হচ্ছে না। এতে করে চরম ক্ষতিতে পড়েছেন এই শিল্পের ব্যবসায়ীরা। ঠিক তথনই এসব সুবিধা দেয়া হলো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ