পেরুকে রুখে দিয়ে ব্রাজিলের জয়ের ধারা অব্যাহত

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ১০০ ভাগ জয়ের ধারা বজায় রেখেছে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ২-০ গোলে পরাজিত করেছে পেরুকে। বাছাই পর্বে ৮টি ম্যাচে জয়ী হয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে এখন ব্রাজিল। সমান সংখ্যক ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ১৮ পয়েন্ট।

রেসিফে অনুষ্ঠিত এই ম্যাচে করোনার জটিলতার কারণে ব্রাজিলকে খেলতে হয়েছে দলের গুরুত্বপূর্ণ ৯ জন খেলোয়াড়কে ছাড়াই। ল্যাতিন আমেরিকায় খেলে আবার ইংল্যান্ড গেলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিধায় ক্লাবগুলো তাদের ছাড়তে রাজী হয়নি। তাই কোচ নতুন কয়েকজন খেলোয়াড়কে দলে নেন বাছাই পর্বের ৩ ম্যাচের জন্য।

এ ম্যাচে এভারটন রিবেইরো এবং নেইমারের প্রথমার্ধে করা গোলে জয়ী হয় ব্রাজিল। রিবেইরো ১৪ মিনিটে এবং নেইমার ৪০ মিনিটের মাথায় গোল করেন। প্রথমার্ধে দুই গোল করায় ব্রাজিল দ্বিতীয়ার্ধে খেলেছে অনেকটা রিলাক্সভাবে। ফলে পেরু বেশ কয়েকবার আক্রমণে ওঠার সুযোগ পেয়েছে। যদিও রক্ষণভাগের দৃঢ়তায় তারা কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় বলতে গেলে কোন গতি ছিল না। দুই একবার ছাড়া তারা পেরুর পেনাল্টি বক্সের ভেতরেই বল নিয়ে প্রবেশ করতে পারেনি। খেলা হয়েছে এলোমেলো। তার পরেও ব্রাজিল প্রথমার্ধের জোড়া গোলেই ম্যাচ জিতেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান