পেনাল্টি মিস করলেন মেসি, প্রথমার্ধ গোলশূন্য

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসি পেনাল্টি মিস করেছেন। প্রথমার্ধ গোল শূন্য সমতা হয়েছে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচ বাঁচা-মরার। জিতলেই তারা উঠবে শেষ ষোলোতে, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ।

মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তারা নামতেই বদলে গিয়েছিল খেলার গতিপথ। তাই বাঁচা-মরার ম্যাচে তাদের শুরুর একাদশেই রেখেছেন স্কালোনি। তাদের জায়গা দিতে একাদশ থেকে ছিটকে গেছেন রদ্রিগেজ ও লাউতারো মার্টিনেজ। এছাড়া প্রথম একাদশে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। পাওলো দিবালাকে নেওয়া হয়নি এদিনও।
রক্ষণভাগেও এক পরিবর্তন এনেছেন স্কালোনি। আগের ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ শুরু করলেও এবার শুরু করবেন ক্রিস্টিয়ান রোমেরো। পোল্যান্ডের ফুটবলারদের উচ্চতার কথা মাথায় রেখেই হয়তো স্কালোনির এমন সিদ্ধান্ত।

আর্জেন্টিনার একাদশ(৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, আলভারেজ ও লিওনেল মেসি।

পোল্যান্ড একাদশ (৪-৪-১-১): ওজিয়েক সিজিসনি, বার্তোজ বেরেসজিনস্কি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, ম্যাতি ক্যাশ, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ক্রিস্টিয়ান বিয়েলিক, গ্রিজর্জ কিরিচুয়াক, পিওতর জিয়েলিনস্কি, কারোল সুইডেরস্কি, রবার্ট লেভান্ডোভস্কি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান