পেনশন পাবেন প্রবাসীরাও

news-image

প্রবাস ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সম্প্রতি ইতালি সফরে গিয়ে পেনশনের বিষয়টি জানান সচিব।

বাংলাদেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে এবং তাদের সুবিধা-অসুবিধা দেখতে ইতালি সফর করছেন বাংলাদেশের একটি প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তারা ইতালির নাপলির পালমা কাম্পানিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে দেখেছেন।

এ সময় প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে অগ্রাধিকার ভিত্তিতে পেনশন দেওয়ার কথা জানান সচিব। প্রবাসীদের বৈধপথে আরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমডি জাহাঙ্গীর কবির এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান