পেটের বাড়তি চর্বি কমাবে যেসব জুস

news-image

লাইফস্টাইল ডেস্ক : পেটের বেড়ে যাওয়া মেদ আমাদের সাধারণ সমস্যা। যার সঙ্গে আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি। অস্বাস্থ্যকর খাবার ও ঘুমের অভাবে পেটের চর্বি বাড়তে থাকে। দ্রুত পেটের মেদ কমানোর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ও মেনে চলতে হবে স্বাস্থ্যকর ডায়েট। এ ক্ষেত্রে পেটের চর্বি কমাতে ম্যাজিকের মতো কাজ করে যেসব জুস-

পালং শাক: পেটের মেদ কমাতে সাহায্য করে পালং শাকের রস। কারণ, পালং শাকে কম পরিমাণে ক্যালোরি থাকে। তবে বেশি পরিমাণে থাকে ফাইবার, যা পেটের মেদ দ্রুত কমায়।

শসার রস: শসায় শতকরা ৯৫ ভাগ পানি রয়েছে এবং এটি ভিটামিন কে সমৃদ্ধ। তাই শসার রস অতিরিক্ত মেদ জমতে দেয় না। তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন শসার রস পান করুন।

কিউই ফলের রস: ভিটামিন-সি সমৃদ্ধ কিউই ফল। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। শরীরকে সুস্থ রাখার জন্য সেরা ফল িএই কিউই। পেটের চর্বি কমানো জন্য এর রস খুবই উপকারি।

লাউয়ের রস: পেটের মেদ কমাতে লাউয়ের উপকারিতা অনেক। এতে ক্যালোরির পরিমাণ কম। তবে পালং শাকের মতোই এই সবজিতে ফাইবার থাকে অফুরাণ, যা পেটের মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে।

বাঁধাকপির রস: বাঁধাকপিতে অপরিহার্য বেশ কয়েক ধরনের ভিটামিন থাকে। প্রতিদিন বাঁধাকপির রস পান করুন। শরীরের জন্য স্বাস্থ্যকর বাঁধাকপির রস। মেদ কমানোর পাশাপাশি বমি বমি ভাব, হজমের সমস্যাও দূর করে বাঁধাকপির রস।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান