পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সোহানা সাবা। আগামীকাল বুধবার এই তারকার জন্মদিন। তবে বিশেষ এই দিনে দেশে থাকছেন না তিনি। আর জন্মদিনের প্রথম প্রহরে ঘনিষ্ঠজনদের নিয়ে থাকছে ঘরোয়া আয়োজন।

এদিকে সোহানা সাবা অভিনয়ের পাশাপাশি ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। তারই অংশ হিসেবে এবারের জন্মদিন উপলক্ষে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। থাকবেন দুদিন। যাওয়ার আগে ভক্ত-দর্শকদের জন্য দিয়ে গেছেন বিশেষ বার্তা।

সোহানা সাবার বলেন, ‘কাল আমার জন্মদিন। জন্মদিন মানেই হল জীবনে আরেকটা বছর বাড়লো এবং জীবন থেকে একটা বছর কমলো। যখনই কথাগুলো ভাবি তখন জন্মদিনের আনন্দটা কেমন একটা অস্থিরতায় পরিণত হয়, মনে হয় কত কিছু করার ছিল- কত কিছু হবার ছিল! হাতে যেন সময় কম… সবকিছু করে ফেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ পেছনে ফেলে আসা পথের দিকে তাকিয়ে অনেক সময় আফসোস করি। পেছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই কিন্তু নিজেকে গুছিয়ে সামনের দিকে এগোনোর সাহস আমার রয়েছে। তবে এটুকু বলতে পারি, সামনে কেউ আমাকে আমার ভালো মানুষি বা আমার নিজের তৈরি করা প্রাইভেসির কারণে মুখ ফুটে নিজের সঙ্গে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদগুলো না করার সুযোগ -আর কখনই নিতে পারবে না। আজ জন্মদিনে এরকম কত অগোছালো কথা মালা মাথার মধ্যে ঘুরছে।’

সবশেষ সাবা বলেন, ‘আর একটা কথা সবাইকে বলতে চাই- আমার জানা অথবা অজানাতে আমি যাদের যতটুকু কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। সত্যি মন থেকে বলছি। তবে সত্যিই একটা কথা আজ না বললেই নয়, সারা জীবন বিশ্বাস করেছি সিনেমার মতো মানুষের জীবনেও ভালো সঙ্গে ভালো এবং খারাপের সঙ্গে খারাপই হয় শেষে। দিনশেষে ভীষণ ভালো আছি এই কথাটা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমি বলতে পারি। সেজন্য আমি উপরে বসে সবকিছু দেখতে পারা এবং সর্বোচ্চ বিবেকবান আমাদের সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা জীবন দেখার জন্য। যদি আমি পুনর্জন্ম বিশ্বাস করতাম তাহলে অবশ্যই চাইতাম এরকমই জীবন বারবার আমার হোক।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান