পেঁয়াজ খেয়ে ডায়াবেটিস কমাবেন যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদিনের খাদ্যতালিকায় পেঁয়াজ রাখেন কমবেশি সবাই। শুধু তরকারি রান্নাতেই নয়, ভর্তা-ভাজি সব পদেই পেঁয়াজ না হলে চলেই না! আবার চুলের যত্নেও পেঁয়াজের ভূমিকা অনেক। চুল পড়া বন্ধ করতে এমনকি নতুন চুল গজাতেও পেঁয়াজের বিকল্প নেই।

সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, পেঁয়াজের নির্যাস রক্তে শর্করার মাত্রা ৫০ শতাংশ কমাতে সাহায্য করতে পারে। গবেষণায় বলা হয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা তাদের অগ্ন্যাশয় থেকে রক্তে শর্করাকে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে সক্ষম হয় না।

পেঁয়াজের নির্যাস উচ্চ রক্তে শর্করাকে দৃঢ়ভাবে কমাতে পারে বলে জানা গেছে নতুন এই গবেষণায়। শুধু তাই নয়, পেঁয়াজের নির্যাস উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমাতে পারে।

নাইজেরিয়ার আবরাকাতে ডেল্টা স্টেট ইউনিভার্সিটির প্রধান ও অধ্যয়নের লেখক অ্যান্টনি ওজিহ জানান, ‘পেঁয়াজ সস্তা ও সহজলভ্য। এটি একটি পুষ্টির সম্পূরক হিসেবে ব্যবহৃত হয়। ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় পেঁয়াজের ব্যবহার বেশ কার্যকরী।’

গবেষকরা ইঁদুরের উপর তত্ত্বটি পরীক্ষা করেছেন। মোট তিন গ্রুপের ইঁদুরের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজের নির্যাসের বিভিন্ন ডোজ দেওয়া হয়েছিল। শরীরের ওজন হিসেবে ডোজগুলো ছিল ২০০ মিলিগ্রাম, ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম।

গবেষকরা ডায়াবেটিক ও ননডায়াবেটিক ইঁদুরের তিনটি গ্রুপকে ওষুধ ও পেঁয়াজ এক সঙ্গে দিয়েছিলেন ও পরবর্তী সময়ে ফলাফল দেখে অবাক বনে যান।

সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে, যাদের শরীরের ওজন প্রতি কিলোগ্রামে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম দেওয়া হয়েছিল তাদের রক্তে শর্করার মাত্রা একটি বেসলাইন স্তরের তুলনায় যথাক্রমে ৫০ শতাংশ ও ৩৫ শতাংশ কমেছে।

পেঁয়াজের নির্যাস ডায়াবেটিক ইঁদুরের মোট কোলেস্টেরলের মাত্রাও কমিয়েছে, যেখানে ৪০০ মিলিগ্রাম ও ৬০০ মিলিগ্রাম সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।

গবেষণায় আরও দেখা গেছে, পেঁয়াজের নির্যাস ননডায়াবেটিক ইঁদুরদের মধ্যে ওজন বাড়ালেও ডায়াবেটিক ইঁদুরদের মধ্যে বাড়ায়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার