পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা বাণিজ্য মন্ত্রণালয়ের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়
আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমদানির অনুমতির (আইপি) সময়সীমা বৃদ্ধি না করলে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ঈদুল ফিতর পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ আশঙ্কার কথা জানিয়েছে তারা।

জানা গেছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা বাণিজ্য মন্ত্রণালয়ের। তাই আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহ চেইন গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন উল্লেখ করে রোববার (২৭ মার্চ) কৃষি সচিবকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

পেঁয়াজের সরবরাহ চেইন স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) এএইচএম সফিকুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘এটা তো তাই হয়। ভারত যখন পেঁয়াজ বন্ধ করে দেয় তখনই কিন্তু এখানে মহোৎসব চলে। কৃষকরা মূল্য পাবে কি না সেটা যেমন কৃষি মন্ত্রণালয় দেখে, আমাদেরও তো এ বিষয়টা দেখা দরকার। আগামী ২৯ মার্চ পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেলেই ৩ এপ্রিল রোজাকে সামনে রেখে দেখা যাবে ১/২ এপ্রিলের মধ্যেই ২০ থেকে ২৫ টাকা বাড়িয়ে দিয়েছে। সে কারণেই আমরা এটা লিখেছি।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু ব্যবসায়ীদের (দায়) তা কীভাবে বলবেন। সেখানে তো শত শত লোক আছে। মোকামে সব দাম বেড়ে যায়। ভারত বন্ধ করলে বা বৃষ্টি হলেই দেখা যায় কৃষকরাও দাম বাড়িয়ে দেন। ভারত থেকে আমদানি বন্ধ হলে এখানকার বাজার অস্থির হয়ে যাবে।সে কারণেই আমরা অন্তত রোজায় স্বস্তির জন্য কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান