পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন : বানিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন বলে মন্তব্য করে বানিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত রপ্তানী বন্ধ করে দেয়ায় দেশ পেঁয়াজ সংকটে পড়েছে। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে পেঁয়াজ উৎপাদনে দেশকে সয়ংসম্পূর্ণ করা হবে। তিনি বলেন, দেশে চার পাচটা ফ্লাইট বুক করে পেঁয়াজ আনা হয়েছে । হাজার খানিক টন আসছ্ গতকালকে প্রথম দেশে আড়াই হাজার টন এসেছে।

আজকেও আসবে এখন থেকে প্রতিদিনেই এক দেড় হাজার টন আসবে। প্রতিদিন দেশে যদি ৩ হাজার টন করে পিয়াজ আনা যেত তাহলে দেশে চাপটা কমতো। আমার দেশের পেঁয়াজ উৎপাদনকারীরা যদি দাম পায় একটু ভালো এবয় তারা যদি আরো উৎসাহিত হয় যে না দাম পাইছি ।২-৩ বছরের মধ্যে দেশ পেঁয়াজ উৎপাদনে সয়ংসম্পূর্ণ হলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পেয়াজ আমদানী বন্ধ করে দেয়া হবে।

আজ বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিন।

অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, উত্তরবঙ্গ থেকে জনশক্তি রপ্তানীর উপর বিশদ আলোচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার