পেঁয়াজের খোসার বেশ কিছু অবাক করা ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : বিভিন্ন ধরনের মজার খাবার তৈরি করতে পেঁয়াজ দরকার। আমরা সাধারণত পেঁয়াজের খোসা আলাদা করে নেওয়ার পর তা আবর্জনার মধ্যে ফেলে দিয়ে থাকেন। কিন্তু জানলে অবাক হবেন যে পেঁয়াজের মতো এর খোসাও অনেক উপকারী। আসুন জেনে নিন পেঁয়াজের খোসার অসাধারণ কতগুলি ব্যবহার:

১. পানির মধ্যে পেঁয়াজের খোসা দিয়ে অন্তত বিশ মিনিট ধরে ফোটান। এরপর থেকে নিয়ে গরম গরম পান করুন। দেখবেন শরীরে ব্যথা বেদনা অনেকাংশে দূর হয়ে গেছে।

২. যারা অনিদ্রাজনিত কারণে ঘুমোতে পারেন না। নিয়মিত ঘুমের ওষুধ খেলে তবেই ঘুম আসে, তাদের জন্য পেঁয়াজের খোসা ভীষণ উপকারী। ঘুমের ঔষধ প্রতিদিন খাওয়া কিডনির জন্য একেবারেই ভালো নয়। তাই পেঁয়াজের খোসার সেদ্ধ করুন ১৫ মিনিট ধরে জলের মধ্যে এরপর চায়ের মত করে পান করুন।

৩. আমরা সবাই মোটামুটি জানি, পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী। কিন্তু অনেকেই জানি না যে, পেঁয়াজের খোসা ও চুলের জন্য সমান উপকারী। পেঁয়াজের খোসা পানির মধ্যে ফুটিয়ে সেই পানি যদি মাথায় লাগিয়ে রাখা যায়, তাহলে চুল আরো বেশি গ্লসি আর চুলে হালকা একটি রং দেখা যায়।

৪. অনেক সময় গরমের কারণে হাতে, পায়ে, গলায় ঘামাচি দেখা যায়। সেক্ষেত্রে পিঁয়াজের খোসা সেদ্ধ করে লাগালে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন।পিঁয়াজের খোসা সেদ্ধ পানিতে পাবেন এন্টিফাঙ্গাল প্রপার্টি যা ঘামাচি দূর করতে সক্ষম।

৫. চিকেন সুপ, গ্রেভি ইত্যাদি রান্না করার সময় যদি পিঁয়াজের খোসা সেদ্ধ পানি দিতে পারেন, তাহলে রান্নার স্বাদ হাজারো গুণ বেড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার