পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস খুঁজে পাওয়ার দাবি বিজ্ঞানীদের

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস খুঁজে পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। আটলান্টিক মহাসাগরে বিশুদ্ধ বায়ুমণ্ডলের ওই স্তরের অবস্থান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগরের বায়োএরোসল কম্পোজিশন নিয়ে গবেষণা করেছেন। সেখানে তারা এমন একটি বায়ুমণ্ডলীয় অঞ্চলের সন্ধান পেয়েছেন যেখানে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি। গবেষণা প্রতিবেদনটি সোমবার প্রসেডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।

আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। মানুষের নানা কর্মকাণ্ডে জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। এ পরিস্থিতিতে বিজ্ঞানীরা দীর্ঘদিন পৃথিবীর এমন একটি স্থানের সন্ধান করছিলেন যেখানকার বায়ুমণ্ডলে মানুষের কর্মকাণ্ডের কোনো প্রভাব পড়েনি।

অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে অ্যান্টার্টিক বরফ প্রান্ত পর্যন্ত নৌভ্রমণ করে সামুদ্রিক সীমানা স্তর থেকে বাতাসের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। বায়ুমণ্ডলের ওই অংশটির সঙ্গে সমুদ্রের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বায়ুমণ্ডলে পাওয়া নমুনা তারা পরীক্ষাগারে পরীক্ষা করেন।

সেখানকার বাতাসে মানব সৃষ্ট কোনো ধরনের ক্ষতিকর কণা, যা সাধারণত জীবাশ্ম জ্বালানী কিংবা রাসায়নিকে থাকে এবং কারখানার দূষিত পানিতে থাকা কোনো কিছুর অস্তিত্ব মেলেনি। বিজ্ঞানীরা বলেছেন, অন্যান্য অঞ্চলের সমুদ্রের বাতাস থেকে আটলান্টিকের ওই অঞ্চলের বাতাস একেবারেই ভিন্ন।

বায়ু দূষণ এরই মধ্যে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, বায়ু দূষণজনিত কারণে বিশ্বে প্রতিবছর ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার