পূর্বাচলের জমি নিতে অপারগতার তথ্য অসত্য: ঢাবি

news-image

ঢাবি প্রতিনিধি : পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য বরাদ্দ করা জমি নিতে অপারগতার তথ্য সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূর্বাচলে রাজউক কর্তৃক বরাদ্দকৃত জমি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির গতকাল অনুষ্ঠিত সভার বরাতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে পূর্বাচলে বরাদ্দ করা ৫১.৯৯ একর জমি গ্রহণে ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ’ করেছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বাচলের জমির চূড়ান্ত বরাদ্দ পাওয়ার লক্ষ্যে ‘সানুগ্রহ অনুশাসন’ প্রত্যাশা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান একটি আবেদন পাঠিয়েছেন।

এছাড়া পূর্বাচলের প্রস্তাবিত জমিতে ‘ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ এন্ড ইনোভেশন ক্যাম্পাস’ তৈরির জন্য ধারণাপত্র তৈরি ও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাতে অসত্য সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই বিভ্রান্তি নিরসনে সংসদীয় স্থায়ী কমিটিসহ সংশ্লিষ্ট সবার সদয় সহযোগিতা বিশেষভাবে কামনা করছে ঢাবি কর্তৃপক্ষ।

এর আগে পূর্বাচলে বরাদ্দ করা ৫২ একর জমি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অপারগতা প্রকাশ করেছে দাবি করে তা থেকে ১০ একর জমি সংস্কৃতি মন্ত্রণালয়ের নামে বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানোর সুপারিশ করে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার