পূর্ণিমা-জয়া-অপুকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : বোট ক্লাব কাণ্ড, মাদক মামলা, গ্রেফতারসহ নানা ঘটনায় গত বছরজুড়ে সংবাদ শিরোনামে ছিলেন চিত্রনায়িকা পরীমনি।

নতুন বছরে এসেও ধারাবাহিকতা রাখলেন। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ের জোড়া সুখবর দিয়ে আলোচনায় থাকেন তিনি।

এরপর শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েও ভোট করতে না যাওয়া নিয়েও আলোচনা-সমালোচনার বেড়াজালেই বন্দি তিনি।

পরীমনির এসব আলোচিত খবরের খোঁজ নিতে সিনেপ্রেমীরা নিয়মিতই ঢু মারছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। যে কারণে হু হু করে বাড়ছে ‘বিশ্বসুন্দরী’ খ্যাত তারকার ফলোয়ার।

সোমবার দুপুর সাড়ে ১২টায় পরীমনির পেজে ঢু মেরে দেখা গেল, তার ফলোয়ার সংখ্যা এখন এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। এ সংখ্যা বাংলাদেশের অন্য যে কোনো তারকার চেয়ে বেশি। তার পরেই অবস্থান জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতের। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতার ফলোয়ার ১ কোটি ৩ লাখের কিছু বেশি।

নায়িকাদের কাতারে পরীর পরের অবস্থানে রয়েছেন ‘মনের মাঝে তুমি’ খ্যাত চিত্রনায়িকা চিত্রনায়িকা পূর্ণিমা। দিলারা হানিফ পূর্ণিমার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। নায়িকা অপু বিশ্বাসের ফলোয়ার সংখ্য কম নয়, ফেসবুক পেজে এ ৮৭ লাখ।

এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার