পূর্ণিমাকে সন্দেহ করছে গোয়েন্দারা!

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের সুদর্শনা ও সফল চিত্রনায়িকাদের একজন পূর্ণিমা। রূপ, গুণ আর অভিনয়ের দক্ষতার কারণে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। সেই সৌন্দর্যের কারণেই এবার বিপাকে পড়লেন এই নায়িকা। তাকে সন্দেহ করছে গোয়েন্দারা!

তবে এটি বাস্তবে না, পুরোটাই ঘটেছে ‘আয়নাবাজি’খ্যাত অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’তে, যা মুক্তি পাচ্ছে আজ। সম্প্রতি টানটান উত্তেজনায় ভরা এর ট্রেলার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, এর কেন্দ্রীয় চরিত্র তথা গোয়েন্দা মাসুদ মুন্সির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তদন্তের এক পর্যায়ে তার সন্দেহের তীর যায় পূর্ণিমার দিকে। সে কারণে চঞ্চলকে উদ্দেশ্য করে নায়িকা বলেন, ‘সন্দেহটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে’।

ট্রেলার দেখে আঁচ করা যায়, কেউ পূর্ণিমার স্বামীকে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের তদন্তই করতে আসেন মাসুদ মুন্সি বা চঞ্চল চৌধুরী। মৃত্যু রহস্য ঘাটতে গিয়ে নানামুখি জটের মুখে পড়েন তিনি। ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে।

এতে পূর্ণিমা ও চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম, শহীদুজ্জামান সেলিম, শবনম ফারিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার