পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : তাদের ওপর আইসিসির নিষেধাজ্ঞা ছিল কদিন আগেও। আইসিসির সদস্যপদ হারিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে আপাতত লঙ্কানদের সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে আইসিসি।

সদস্যপদ ফিরে না পেলেও শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমোদন দিয়েছে আইসিসি। ফলে সিরিজ খেলতে আর কোনো বাধা নেই।

আইসিসির ফিউচারস ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আজ (বুধবার) লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে সেই সিরিজের ব্যাপারটি নিশ্চিত করেছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান