পূজা পরিচালনার সময় পুরোহিতের মৃত্যু

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় সনাতন ধর্মামলম্বীদের চলমান শারদীয় দুর্গাপূজার কার্যক্রম পরিচালনার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে রাজাপুর সদরের বাজারের পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ওই পুরোহিতের নাম শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী (৭০)। তিনি রাজাপুর সদরের কেদারেশ্বর বাসিন্দা। তিনি এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, পূজার কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ পুরোহিত অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুরোহিতের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক প্রকাশ করে চলমান উৎসব শিথিল করা হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৩৫ বছর ধরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন শৈলান্দ্র নারায়ণ চক্রবর্তী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান