পূজা চেরি কোথায়?

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দেশের শীর্ষ নায়কের সঙ্গে নায়িকার প্রেম, সেই প্রেম নিয়ে বর্তমান সময়ের এক নায়িকার সঙ্গে অন্য নায়িকার অপ্রীতিকর ঘটনা, বেবি বাম্পসহ নায়িকার ফেসবুক পোস্টসহ বিভিন্ন ঘটনা। ঠিক এমন এক সময় চিত্রনায়িকা পূজা চেরির ‘হৃদিতা’ মুক্তি পেতে যাচ্ছে। অথচ এই নায়িকাকে খুঁজে পাচ্ছেন না সংবাদকর্মীরা।

পূজা চেরির মোবাইল ফোন বন্ধ। তার মায়ের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সময়ের চাহিদাসম্পন্ন এই নায়িকা ক্যারিয়ারের শুরু থেকেই দেখেশুনে পা ফেলছেন। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ভাসছে চিত্রপুরীতে। আর এ কারণেই তিনি আড়ালে রয়েছেন বলে অনেকে মনে করছেন।

বিষয়টি জানতে ‘হৃদিতা’ সিনেমার নির্মাতা এম এম ইস্পাহানির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত দুদিন ধরে আমার সঙ্গেও কথা হচ্ছে না। কোথায় আছেন আমি জানি না। তিনি আমাদের সিনেমার প্রচারণায় থাকবেন। মুক্তির পরও তিনি থাকবেন। এরপর দেশের বাইরে যাবেন।’

কেন ফোনে পাওয়া যাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, ‘এর সঠিক কারণ আমি বলতে পারছি না। হয়তো চলমান কিছু বিষয় নিয়ে তিনি ডিস্টার্ব ফিল করায় বন্ধ রেখেছেন।’

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর আমেরিকার ভিসা পেয়েছেন পূজা চেরি। চলচ্চিত্র পাড়ায় চাউর হয় আগামী মাসে আমেরিকা যাবেন। সেখানে গিয়ে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় কাজ করবেন। যদিও এ বিষয় পূজা-শাকিব কারো মন্তব্য মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান