‘পুলিশ-র‌্যাবের সামনে ভাঙচুর করল সন্ত্রাসীরা, আর মামলা আমাদের বিরুদ্ধে’

news-image

চট্টগ্রাম ব্যুরো : পূজামণ্ডপে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন।

বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই চট্টগ্রামের লোক হাছান মাহমুদ সাহেব (তথ্যমন্ত্রী) বারবার করে বলছেন- এর পেছনে নাকি বিএনপি আছে। এই ঘটনা ঘটাচ্ছেন আপনারা। এসব ঘটনা যদি না ঘটান, তাহলে জনগণ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে।’

তিনি বলেন, ‘জনগণের আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা এটা করছেন। এটা করতে না পারলে আপনাদের সমস্যা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মিটিং করতে দেয় না। মিটিং করতে গেলে পুলিশ মারে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এবারও পুলিশ মিথ্যা মামলা দেওয়া শুরু করেছে। চৌমুহনীর ঘটনায় আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ-র‌্যাবের সামনে সন্ত্রাসীরা ভাঙচুর করল আর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী কেউ মামলা থেকে রেহাই পাচ্ছে না। দেশে প্রায় এক লাখ মামলায় ৩৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে। খুন করা হয়েছে ৫০০ জনকে। গুম, গ্রেপ্তার করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান