পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে।’ আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচজন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাকরির বয়স ২৫ বছর হলে এটা (অবসর দেওয়া) আগে থেকে হয়ে আসছে। অনেক সময় অনেকের দক্ষতার ঘাটতি হয়, দেশপ্রেমে ঘাটতি হয়। তাই আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই তিনজন হলেন সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।

এর আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। মাসের শেষ দিন ৩১ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই দুই কর্মকর্তা হলেন সিআইডির মো. আলমগীর আলম ও ট্যুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান