পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ভোলা ছাত্রদল সভাপতির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ভোলায় গত রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো। আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত রোববার দুপুর ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে বাঁধে। এ সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। তাকে প্রথমে ভোলা ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

তেল-গ্যাসের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। মিছিলের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান