পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, প্রতিবাদে জামায়াতের মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ইডেন কলেজে ছাত্রলীগের ‘অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার পরিবেশ কলুষিত করার প্রতিবাদে’ অনুষ্ঠিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াত ঝটিকা মিছিল বের করে।

জামায়াতের দাবি, সকাল ৯টার দিকে, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে হানিফ ফ্লাইওভার মিছিল বের হয়। যাত্রাবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা চলাকালে পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাধা দেয়। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরাও পুলিশকে ধাওয়া দেয়। ২০ মিনিটের মতো কর্মসূচি স্থায়ী ছিল।

প্রায় একই সময়ে রাজধানীতে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে জাতীয় অর্থনীতিকে রীতিমত পঙ্গু করে দিয়েছে। অবিলম্বে কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান