পুলিশের ট্রাক চুরি করে পালালেন নগ্ন নারী! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : রাস্তায় হঠাৎ করে নগ্ন অবস্থায় কোনও নারীকে দেখলে যে কোনও সভ্য মানুষ বিব্রতকর অবস্থায় পড়বেন। সাধারণত এই রকম অবস্থায় যে কোনও সুনাগরিক হাতের কাছে যা পাবেন তাই দিয়ে সেই নারীর আব্রু রক্ষার চেষ্টা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের ডেপুটি শেরিফ ফ্রানসিস্কো ক্যাম্পিলোও সেই চেষ্টাই করেছিলেন। কিন্তু তার সেই প্রচেষ্টায় তিনি সফল তো হননি, বরং তার বিপরীতে তাকে প্রবল হয়রানির শিকার হতে হয়েছে এই উপকার করতে গিয়ে।

একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডেপুটি শেরিফ ফ্রানসিস্কো ক্যাম্পিলো আরিজোনার মারিস্কোপা কাউন্টিতে ক্যাম্পিলোতে একদিন তাঁর ডিউটি ট্রাকটি নিয়ে থেমেছিলেন একটি পেট্রোল পাম্পে। সেখানেই তিনি দেখতে পান সম্পূর্ন নগ্ন অবস্থায় তার গাড়ির দিকেই হেঁটে আসছেন এক যুবতী। এই অবস্থা দেখে তড়িঘড়ি একটি ব্ল্যাঙ্কেট হাতে গাড়ি থেকে নামেন ক্যাম্পিলো। সেই সুযোগেই চট করে গাড়িতে উঠে পড়েন যুবতী এবং বসে পড়েন চালকের সিটে। এর পর ক্যাম্পিলো গাড়িতে উঠতে চাইলে, সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি। গোটা ঘটনাটিই ধরা পড়ে ক্যাম্পিলোর বডি-ক্যামেরায়।

সেই নগ্ন নারীর নাম লুনা এবং গোটা বিষয়টি নাকি তিনি ঘটিয়েছেন ড্রাগের নেশায় আচ্ছন্ন অবস্থায়। এছাড়া আটক হবার পরে তিনি পুলিশকে এও জানিয়েছেন যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন তিনি। যদিও লুনাকে ধরতে আরিজোনা পুলিশকে খানিকটা বেগ পেতে হয়েছে। নেশাচ্ছন্ন অবস্থায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন লুনা, ছোটখাট অ্যাক্সিডেন্টও করেছেন। হয়তো সাঙ্ঘাতিক কোনও অভিজ্ঞতার পরে ট্রমা থেকেই গোটা ব্যাপারটি ঘটিয়েছেন লুনা কিন্তু তা হলেও আইনের চোখে কিন্তু তিনিও একজন অপরাধী।

https://youtu.be/WWOi1WpKs-0

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার