পুলিশের গুলিতে নিহত শাওনের গায়েবানা জানাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ জানাজা হয়।

গায়েবানা জানাজা পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছার উদ্দিন। জানাজা শেষে দলের নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ করেন। শাওন হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

গায়েবানা জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাত ২টায় পুলিশি পাহারায় যুবদল নেতা শাওনের মরদেহ দাফন করা হয়েছে। দলের নেতাকর্মী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধদেরও জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি।

তিনি বলেন, কিছুদিন আগেই ভোলায় আমাদের ২ জন ভাইয়ের প্রাণ গেছে পুলিশের গুলিতে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে শাওন শাহাদত বরণ করেছে। অথচ আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। শাওনের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। গণতন্ত্রের জন্য শাওন শাহাদত বরণ করেছে। আমরা শাওনের শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান