পুলিশের গাড়িতে ঢিল, কুয়েতে বাংলাদেশি টিকটকার গ্রেফতার

news-image

কুয়েত প্রতিনিধি : কুয়েতে ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে।

গ্রেফতার শান্ত ২৫-২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুড়ে মারেন। পরে সে ঘটনার ভিডিও ধারণ করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতারা বলেন, ‌এটা আমাদের জন্মভূমি নয়, কর্মভূমি। তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা।

সম্প্রতি অনেককে কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ জনগুরুত্বপূর্ণ স্থানে অশালীন অঙ্গভঙ্গিতে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে দেখা যায়, যেটা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ।

আবার অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ও ফিলিপাইন টিকটক গ্রুপের সদস্যদের হোটেল, পার্ক, ডিজেসহ বিভিন্ন পার্টির আয়োজন করতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার