পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩১, প্রতিবাদে বিক্ষোভ

news-image

উপজেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) ভোর ৪টা পর্যন্ত উপজেলার সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক হামলার শিকার হন। পরে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২০-১২৫ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩১, প্রতিবাদে বিক্ষোভ

এদিকে কলোনিতে অভিযান ও গ্রেফতারের প্রতিবাদে আদমজী-চাষাড়া সড়ক অবরোধ করে বিহারিরা। রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে শুরু করেন। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধ শতাধিক টিয়ারশেল এবং কয়েকশো রাউন্ড রাবার গুলি নিক্ষেপ করে।

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৩১, প্রতিবাদে বিক্ষোভ

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান