পুলিশের এডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

আদালত প্রতিবেদক : চিকিৎসক স্ত্রীর করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাফরুজা পারভীন এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে এ মামলা করেন। আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান মামলাটি তদন্ত করে শাহাদত হোসেন সুমনের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগে প্রতিবেদন দাখিল করেন।

তিনি বলেন, তবে সেখানে যৌতুকের বিষয়টি উঠে না আসায় অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে প্রতিবেদনে বলা হয়। তাই বাদী নারাজি দাখিল করলে আদালত তা আমলে গ্রহণ করেন এবং একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান