পুলিশকে অসহযোগিতার মামলায় তাহমিদ খালাস

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে সঠিক তথ্য না দিয়ে অসহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় আসামি তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছে আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন।

রায়ের পর তাহমিদের আইনজীবী মতিউর রহমান জানান, তাহমিদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।

গত বছরের ১ জুলাই রাত ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে। ওই হামলার ঘটনায় একই বছরের ৩ আগস্ট সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদকে গ্রেফতার করা হয়।

পরে তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পরই তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়। গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে রাত ৯টার দিকে তাহমিদকে গ্রেফতার করা হয়। এর পর তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয় পুলিশ।

চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকার মহানগর আদালত পুলিশকে অসহযোগিতার অভিযোগে করা মামলায় তাহমিদের বিচার শুরুর আদেশ দেন। সমকাল

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার