পুরো কৃতিত্বই বাংলাদেশকে দিলেন ওয়াগনার

news-image

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তাদের বিপক্ষে দ্বিতীয় উইকেটের জুটিতে শতরান ছোঁয়ার রেকর্ডও গড়েছে টাইগাররা। কিউই বোলারদের চোখে যেভাবে চোখ রেখে ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা, তাতে প্রশংসাই প্রাপ্য টাইগারদের। তার ওপর দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও ছিলেন না। প্রায় নতুন নির্ভর দল নিয়ে বাংলাদেশ যা করেছে তার প্রশংসা করলেন কিউই পেসার নেইল ওয়াগনার।

আজ রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কিউইদের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। আগের দিন পাঁচ উইকেট তুলতে লেগেছিল ৮৭ ওভার তিন বল আর দ্বিতীয় দিন মাত্র ২০ ওভার চার বল। পেস উইকেটে মিরাজ যেভাবে স্পিন ঘূর্ণি দেখিয়েছিলেন, তাতে সহজে লুটিয়ে পড়ে স্বাগতিকদের ইনিংসের গতি।

কিউইদের অলআউট করার পর ব্যাট হাতেও বেশ সাবলীল দেখা যায় বাংলাদেশকে। ওপেনিং জুটিতে ৪৩ রানের পর দ্বিতীয় উইকেটের জুটিতে আসে আরও ১০৪ রান। সব মিলিয়ে দুই সেশন ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৫ রান। কিউইদের মাটিতে নতুন এক বাংলাদেশের ব্যাটিং মুগ্ধ করেছে ভক্ত সমর্থকদেরও। বাংলাদেশের প্রশংসা করে কিউই পেসার ওয়াগনার বলেন, ‘আজ দিনটি আমাদের পক্ষে যায়নি। আমরা সবাই আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত সফলতা আসেনি। পুরো কৃতিত্বই দিতে হবে বাংলাদেশ দলকে। তারা খুব ভালো খেলেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের ভালোই ভুগিয়েছে। আমাদের এখানের কন্ডিশন থেকে সাধারণত পেসাররা সুবিধা পেয়ে থাকে, এমনকি উইকেটে সবুজ ঘাস থাকে। কিন্তু আজকে এখানে অনেক বাতাস ছিল। পাশাপাশি উইকেট স্পিনও করছিল তবে শেষ বিকেলে পেসাররা সুবিধা পেয়েছে।’

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন এই পেসার। আগামীকালকের পরিকল্পনা কি হতে পারে, তা নিয়ে তিনি বলেন, ‘উইকেট উপর-নিচ হতে পারে। যেমনটা ইংল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে দেখেছেন। আগামীকাল আমাদের প্রথম লক্ষ্য থাকবে জুটি বেধে বোলিং করা, তাদেরকে চাপে ফেলা এবং দ্রুত উইকেট তুলে নেয়া। এখনও খেলার অনেক অংশ বাকি। উইকেটে ফাটল ধরবে, স্পিনাররাও সুবিধা পাবে।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করে এই পেসার বলেন,‘আমার কাছে মনে হয় তারা খুব ভালো ব্যাটিং করেছে, অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছে। যখনি আমরা উইকেটের খোঁজে বোলিং করেছি, চাপে ফেলার চেষ্টা করেছি সেই পরিকল্পনাগুলো তারা ভেস্তে দিয়েছে। উল্টো তারা আমাদের চাপে রেখেছে, আরও বেশি ভালো বল করতে বাধ্য করেছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার