পুত্র সন্তানের বাবা হলেন নায়ক রিয়াজ

news-image

বিনোদন ডেস্ক : কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ। গত সপ্তাহে ছেলের জন্ম হলেও শনিবার রাতে ফেসবুকে এ খবর শেয়ার করেছেন তিনি।

ফেসবুকে সন্তানের ছবি পোস্ট করে রিয়াজ লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের পরিবারে নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

পরে গণমাধ্যমকে তিনি জানান, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার ছেলে সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।

২০০৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে মডেল তিনার বাগদান হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

২০১৫ সালের ৩০ মে প্রথমবার বাবা হয়েছিলেন রিয়াজ। বর্তমানে তার ৭ বছর বয়সী মেয়ের নাম আমীরা সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান