পুকুরে বাসর ঘর, বিব্রত নয় নবদম্পতি

news-image

নিজস্ব প্রতিবেদক : শখের কোনো শেষ নেই মানুষের জীবনে। শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকার বাসিন্দা হালিম মিয়ার (২৫) ইচ্ছে ছিল বিয়েতে ব্যতিক্রম কিছু করার। আর এই শখ পূরণ করেই এলাকায় হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। গত শুক্রবার নববধূ মেঘলাকে নিয়ে পুকুরে তৈরি বাসর ঘরে ওঠেন হালিম। এরপর থেকেই পুকুরের ওপর তৈরি বাসর ঘরের কথা চারদিকে ছড়িয়ে পড়ে।

ওই এলাকার আবদুল হামিদের নয় ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট হালিম। তিনি পেশায় একটি ওয়ার্কশপের ঝালাই শ্রমিক। সামাজিক যোগাযোগমাধ্যমে পুকুরে বাসর ঘর তৈরির বিষয়টি ভাইরাল হতেই বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘরটি দেখতে ভিড় জমায়। তবে মানুষের ভিড় নবদম্পতিকে বিব্রত করেনি। তারা আনন্দই পাচ্ছেন বেশি।

এ বিষয়ে বর হালিম বলেন, ‘জীবনে ইচ্ছা ছিল ব্যতিক্রম কিছু করার। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর নানা আর চাচার সঙ্গে আলাপ করে বাড়ির পাশের পুকুরে বাসর ঘর করার পরিকল্পনা করি। চার-পাঁচ দিন ধরে খুব কষ্ট করে বাসর ঘর তৈরি করা হয়েছে।’

হালিমের ভাতিজা রূপন ফরাজি ও সোহেল সরকার বলেন, চাচার ইচ্ছার কথা জেনে আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিই কী করা যায়। একপর্যায়ে সিদ্ধান্ত হয় পানির ওপরে বাসর ঘর করার। বানানোর সময় অনেকে আজেবাজে কথা বলেছে। তবে তৈরি হওয়ার পর বাসর ঘর দেখতে মানুষ ভিড় জমাতে শুরু করে। এখন অনেকেই দেখতে আসছেন, ফেসবুক-ইউটিউবে প্রচার হচ্ছে। এতে আমাদের বেশ ভালো লাগছে।

যোগিনীমুড়া থেকে বাসর ঘর দেখতে আসা সোহেল রানা বলেন, ‘এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দেখিনি। এক বন্ধুর মাধ্যমে জানতে পেরে দেখতে এসেছি। আসলেই ব্যতিক্রম এটি।’

চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা বলেন, ‘আমার ইউনিয়নে এমন বিয়ে হওয়ায় মানুষের মাঝে এ নিয়ে বেশ আলোচনা চলছে। বলা যায় ‘টক অব দ্য ভিলেজ’। আমি আপ্লুত পানির ওপর এমন বাসর ঘর দেখে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান