পিকআপে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

news-image

নিজস্ব প্রতিবেদক : উদ্বোধনের পর পরই দুর্ঘটনায় প্রাণহানির কারণে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু তারপরও থেমে নেই মোটরসাইকেল পারাপার। সরাসরি চালিয়ে যেতে না পারলেও ভিন্ন কায়দায় পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে মোটরসাইকেল। আজ সোমবার সকাল থেকেই পিকআপে করে পদ্মা সেতু পারাপার হচ্ছে মোটরসাইকেল।

বেশ কয়েকজন মোটরসাইকেল চালক ও আরোহী একসঙ্গে হয়ে ট্রাক বা পিকআপ ভাড়া করে তাদের মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন। এতে তারা ক্ষোভ প্রকাশ করেন। পিকআপে প্রতি মোটরসাইকেল পার করতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে ভাড়া।

গতকাল রোববার সেতু খুলে দেওয়ার প্রথম দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর পর সেতুতে মোটরসাইকেল চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

আজ সকালে সেতু এলাকায় দেখা যায়, সেতুর টোল প্লাজা থেকে ফেরত যাচ্ছে অসংখ্য মোটরসাইকেল। তবে জরুরি প্রয়োজনে আসা মোটরসাইকেল চালকরা অতিরিক্ত টাকায় পিকআপ ভাড়া নিয়ে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক চালককে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

সেতুরে আশেপাশে মাইকিং করে যাত্রীদের সতর্ক করছেন সেনাবাহিনীর সদস্যরা। যাত্রীরা সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করার আহ্বান জানান তারা।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। নিষেধাজ্ঞা শিথিল হলে পুনরায় মোটরসাইকেল চলাচল শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান