পিএসজির হোঁচট, রামোসের লাল কার্ড

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে ফরোয়ার্ডদের ব্যর্থতায় রাঁসের বিপক্ষে হোঁচট খেল পিএসজি। প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে গালতিয়েরের শিষ্যরা। যদিও ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, বদলি নেমে কিছু করতে পারেননি নেইমারও।

শনিবার রাতে এ ম্যাচে ড্র করার ফলে টানা পাঁচ জয়ের পর ফের পয়েন্ট হারাল পিএসজি। তবে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ঠিকই লিগ টেবিলে শীর্ষে আছে ফরাসি জায়ান্টরা।

পুরো ম্যাচ জুড়ে পিএসজি অসংখ্য আক্রমণ করলেও রাঁসের রক্ষণের কারণে গোল করতে পারনি। উল্টো ৪১তম মিনিটে রেফারির সাথে বচসায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। একই ঘটনায় হলুদ কার্ড দেখেন দলটির মার্কো ভেরাত্তিও।

বিরতির পর সোলেরেকে তুলে নেইমারকে নামান কোচ। ৬৭তম মিনিটে অবিশ্বাস্য শট নিয়ে হতাশ করেন নেইমার। শেষ দিকে একটি ফাউলের ঘটনা কেন্দ্র করে দুই পক্ষ ধাক্কাধাক্কিতে জড়ায়। নেইমারের ফ্রি কিক হেডে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।

এরপরই পাল্টা আক্রমণে ওঠা রাঁসের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। এই ঘটনায় ফের শুরু হয় হাতাহাতি! গোলহীন ম্যাচের শেষটা ছিল এমনই উত্তাপ ছড়ানো।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার