পিঁপড়ার কামড়ে কুপোকাত ভুটানের রাজপুত্র

news-image

অনলাইন ডেস্ক : এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ছেড়েছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। হঠাৎ বিমানে ভীষণ হট্টগোল। বিজনেস ক্লাসে হানা দিয়েছে পিঁপড়ার দল। তা নিয়েই হুলস্থুল কাণ্ড। কোনো উপায় না পেয়ে জরুরি অবতরণ করতে হয় এয়ার ইন্ডিয়ার বিমানটিকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পিঁপড়ার উৎপাতে মাঝ আকাশ থেকে বিমান ঘুরিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। পরে অন্য একটি বিমানে ওঠানো হয় যাত্রীদের।

জানা গেছে, পিঁপড়ার উৎপাতে জর্জরিত বিমানে যাত্রী হিসেবে ছিলেন ভুটানের রাজপুত্র জিগমে নামগিয়েল ওয়াংচুক। পিঁপড়ার কামড়ের শিকার হন তিনিও।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে লন্ডনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বিজনেস ক্লাসের যাত্রীদের ছেঁকে ধরে পিঁপড়া। এ সময় পিঁপড়ার কামড়ে কেঁদে ফেলেন কোনো কোনো যাত্রী। সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় পাইলটের কাছে। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। এটিসি থেকে বিমানটি ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়।

অবশ্য বিমানটি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অন্য একটি বিমানে আবারও লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

সংশ্লিষ্টদের মতে, নানা কারণে বিমানের জরুরি অবতরণ করতে হয়। কিন্তু পিঁপড়ার উৎপাতে বিমানের জরুরি অবতরণ বিরল ঘটনা। এরআগে গত জুলাই মাসে সৌদিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করেছিল। বিমানের উইন্ডস্ক্রীনে ফাটল দেখা দেওয়ায় তড়িঘড়ি অবতরণ করে বলে এয়ার ইন্ডিয়া তখন জানিয়েছিল। এবার পিঁপড়ার হানায় এয়ার ইন্ডিয়ার বিমানটি জরুরি অবতরণ করল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান