পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যা, অভিযুক্ত আটক

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত অপু দেওয়ান মুন্সীগঞ্জের পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কারখানার ফ্লোর পরিষ্কার করার সময় জোর করে অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় সহকর্মী রাজু। এতে অপু অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে
ওই কারখানায় কাজ করতো অপু।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অপুর সহকর্মী রাজুকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান