পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশীল করা হবে

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : সবার সযোগিতা কামনা করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশিল করে গড়ে তোলা হবে।

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নতুন দায়িত্ব নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসেছি। এর আগেও আমি এখানে এসেছি, দায়িত্ব পালন করেছি।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুলাহ আল মামুন, উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন, শাহ মো. ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান