‘পাসপোর্টের আবেদন ফরমে সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে’

news-image

পাসপোর্টের জন্য করা আবেদন ফরমে সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা করছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

পাসপোর্ট সেবা খাতে হয়রানি কমাতে ওই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মাসুদ রেজওয়ান বলেন, ‘পাসপোর্ট সেবাপ্রার্থীদের একটি বড় সমস্যা হলো আবেদনপত্র সত্যায়ন করা। সত্যায়নের জন্য পাসপোর্ট-প্রার্থীরা দালালদের সাথে যোগাযোগ করে। আর দালালরা এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর পাসপোর্টটি করিয়ে দেওয়ার কথা বলে নানাভাবে টাকা আদায় করে।’

মহাপরিচালক আরো বলেন, ‘আবার অনেকে যথাসময়ে এসে পাসপোর্ট সত্যায়ন করতে না পেয়ে আবেদন জমা না দিয়েই চলে যায়। তাই যাতে কাউকে ফেরত না যেতে হয়, সে জন্য আমরা সত্যায়ন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এ-সংক্রান্ত একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিং-এর জন্য রয়েছে। আশা করছি শিগগিরই আমরা অনুমোদন পাব। এতে জনগণের ভোগান্তি বহুলাংশে লাঘব হবে।’

সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরো বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী, পাসপোর্ট প্রার্থীদের ৫৪ দশমিক পাঁচ শতাংশ দালালের কাছে যায়। তাই সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাসপোর্ট অফিসে এসেই দালালের সহযোগিতা গ্রহণের মনোভাব পরিহার করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার