পালিয়েছেন প্রেসিডেন্ট, সরে যেতে চান প্রধানমন্ত্রীও

news-image

অনলাইন ডেস্ক : বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার পদত্যাগের ইচ্ছে পোষণ করলেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

আজ শনিবার বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে সংবাদমাধ্যমটি প্রধানমন্ত্রী রনিল জরুরি বৈঠক ডেকেছেন বলে জানিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, রনিল তার দলীয় নেতাদের বলেছেন- তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছুক। এ ছাড়া একটি সর্বদলীয় সরকারের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চান।

তিনি জানান, চলতি সপ্তাহে দেশটিতে জ্বালানি বিতরণ পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পরিচালকের এই সপ্তাহে শ্রীলঙ্কা সফর করবেন। আইএমএফের ঋণের বিষয়টিও শিগগিরই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে আজ শনিবার কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় তাদের মুখে শুধু গোতাবায়ার পদত্যাগের শ্লোগান ছিল। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ ছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও থামানো যায়নি বিক্ষোভকারীদের।

জানা গেছে, কলম্বোয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্টকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান