পালং শাকের `স্পিনাচ চিলি গার্লিক প্রন’

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত আসতেই বাজারে ভরে গেছে পালং শাক। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই শাক। বিভিন্ন ধরনের পদ তৈরি করা যায় পালং শাক দিয়ে।

তবে দেশি বিভিন্ন পদ খেলেও পালং শাক দিয়ে কি কখনো বিদেশি পদ রান্না করে খেয়েছেন? তেমনই এক সুস্বাদু পদ হলো `স্পিনাচ চিলি গার্লিক প্রন’। জেনে নিন এটি তৈরির রেসিপি-

উপকরণ

১. চিংড়ি ১ কেজি (খোসা ছাড়ানো)
২. রসুন ৪ টেবিল চামচ (মিহি কুচি)
৩. মাখন ৩ টেবিল চামচ
৪. পালং শাক ১ কাপ
৫. লবণ স্বাদমতো
৬. গোলমরিচগুঁড়া ১ টেবিল চামচ
৭. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
৮. পেঁয়াজ কলি ১ কাপ (মিহি কুচি)
৯. পেঁয়াজ ১ কাপ (কাটা)
১০. ক্যাপসিকাম আধা কাপ (টুকরো করে কাটা)
১১. তেল পরিমাণমতো
১২. চালের গুঁড়া আধা কাপ
১৩. আদা বাটা সিকি চা চামচ
১৪. লেবুর রস ১ টেবিল চামচ ও
১৫. কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।

পদদ্ধতি

প্রথমে চিংড়ি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার চালের গুঁড়া, অর্ধেক রসুন কুচি, লবণ, লেবুর রস, আদা বাটা, চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া দিয়ে আলতো করে মেখে নিন।

এবার প্যানে তেল গরম করে চিংড়িগুলো সোনালি করে ভেজে নিন। তারপর প্যানে মাখন গলিয়ে রসুন কুচি ভেজে নিন।

রসুনের গন্ধ বের হলে ভাজা চিংড়ি দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়া আরও একবার দিয়ে নাড়ুন।

ভালো করে ভেজে নিন সব উপকরণ। সবশেষে পেঁয়াজ কলি কুচি, পালং শাক কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন `স্পিনাচ চিলি গার্লিক প্রন’।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান