পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইমরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট থেকে দেশটির সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করতে পারেন বলে খবর পাওয়া গেছে।

সূত্রের বরাত দিয়ে সোমবার জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ইমরান খান বলেছেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমরা অ্যাসেমব্লিতে বসবো না।’

ইমরানের দল পিটিআইয়ের (তেহরিক-ই ইনসাফ- পাকিস্তান) পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ দলের আইনপ্রণেতাদের নিয়ে ইমরান জরুরি বৈঠক করেন।

বৈঠকে ইমরান খান বলেন, পিটিআই সেই লোকদের সাথে পার্লামেন্টে বসবে না যারা পাকিস্তানকে ডাকাতি করেছে এবং যাদের ‘আমদানি করেছে বিদেশী শক্তি।’

তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে এ সরকার দেশ পরিচালনা করতে চায়, তাদের চাপে রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদের চলতে দেব না।’

তিনি বলেন, রোববার রাতে পুরো দেশ পিটিআইয়ের শক্তি দেখেছে।

সূত্র জানায় যে, পার্টির বেশিরভাগ সদস্য পদত্যাগ করার বিষয়ে ইমরান খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তারা জাতীয় পরিষদের সদস্য থেকেও দৃঢ়ভাবে বিরোধীদের মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন।

সূত্র জানায়, পিটিআইয়ের ওই বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে এরইমধ্যে পিটিআই সদ্য সাবেক হওয়া ইমরান খান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে মনোনীত করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান