পার্পেল ক্যাপ নিয়ে যা বললেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে আরও দুই উইকেট পেয়ে এখন পর্যন্ত চলমান আসরে সর্বাধিক উইকেট মুস্তাফিজের। এখন পর্যন্ত এটি কেউ টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ এখনও মুস্তাফিজের।

পার্পেল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত মুস্তাফিজুর। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পেল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।

আইপিএল খেলাকালীন বেশি রান সংগ্রাহকের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারির মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি। আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পেল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।

মুস্তাফিজের পার্পেল ক্যাপ পাওয়ায় দারুণ অবদান রেখে চলেছেন রাচীন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের মধ্যে চারটিতেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র, যেখানে আরসিবির ফাফ ডু প্লেসিসের ক্যাচ ডিপ পয়েন্ট থেকে দৌড়ে এসে দারুণভাবে ধরেন রবীন্দ্র। একই ম্যাচে কোহলির ক্যাচ ডিপ স্কয়ার লেগে তালুবন্দী করেন রবীন্দ্র। গুজরাটের বিপক্ষে ফিজের দুটি উইকেটেই তো ক্যাচ ধরেন রবীন্দ্র। ফিজের ৬ উইকেটের পর এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ৫, কলকাতা নাইট রাইডার্সের হার্শিত রানার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান