পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে, শাহরুখ নাকি অক্ষয়?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দাপুটে দুই তারকা শাহরুখ খান ও অক্ষয় কুমার। দুজনেই সমান তালে রাজ করছেন অভিনয় জগতে। তবে তারকাদের পারিশ্রমিক নিয়ে অনেক আগ্রহ রয়েছে ভক্ত-অনুরাগীদের। সম্প্রতি শাহরুখ-অক্ষয়ের মধ্যে পারিশ্রমিকে কে এগিয়ে আছেন, সেই তথ্য প্রকাশ করলেন জানালেন প্রযোজক জ্যাকি ভগনানি।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’। তবে রিলিজের আগে থেকেই ব্যাপক সমালোচনায় ছিলেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমাটি। কারণটা হলো, এখন পর্যন্ত ‘যশরাজ ফিল্মস’ এর সবচেয়ে বেশি বাজেটের প্রকল্প ছিল এই সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির জন্য ৩০-৪০ কোটি টাকা পারশ্রমিক নিতেন বলিউড বাদশাহ। এছাড়া এই সিনেমার জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করেছেন বলেও জানিয়েছেন শাহরুখ।

এদিকে পারিশ্রমিকের ব্যপারে কিং খানকে ছাপিয়ে গেছেন অক্ষয় কুমার। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই অভিনেতার নতুন সিনেমা ‘কাটপুতলি’। আর এই সিনেমার জন্য নাকি ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।

এই প্রসঙ্গে, জ্যাকি জানান, নিজের পারশ্রমিক নিয়ে খুব স্বচ্ছ অক্ষয়। আমি কারও কোনো কথায় মন্তব্য করছি না, তবে এটুকু বলতে পারি, আমার চতুর্থ সিনেমা তার সঙ্গেই করব।

তিনি আরও বলেন, এভাবে তারকাদের পারিশ্রমিক বিচার করা একদমই ঠিক নয়। এতে তথ্যের স্বচ্ছতা থাকে না । একটি ছবি মোট যত টাকার ব্যবসা করে, তার লভ্যাংশের অনুপাতে বড় তারকারা নিজেদের পারিশ্রমিক নিয়ে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান