‘পারমাণবিক যুদ্ধের মুখে কোরীয় উপত্যকা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ফের একহাত নিলো উত্তর কোরিয়া। দেশ দুইটির যৌথ মহড়ার কড়া সমালোচনা করেছে পিয়ংইয়ং। এমন কর্মকাণ্ড কোরীয় উপত্যকাকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করে কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএতে এ তথ্য জানানো হয়েছে।

একই সঙ্গে উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, এর জবাব আক্রমণের মাধ্যমে দেওয়া হবে। চলতি বছরের শুরু থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র মিলে মহড়া শুরু করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে জানায় উত্তর কোরিয়া।

আজ বৃহস্পতিবার কেসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের যৌথ মহড়ার কারণে কোরীয় উপত্যকাকে বারুদের একটি বিশাল গুদামে পরিণত করা হয়েছে। এটি যেকোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান