পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ, সেরে ওঠার ‘সম্ভাবনা নেই’

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দুবাইয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার অফিস বলছে, ৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের সুস্থ হওয়ার ‘সম্ভাবনা নেই’। খবর আল-জাজিরার।

গতকাল শুক্রবার পারভেজ মোশাররফের টুইটার অ্যাকাউন্ট থেকে তার পরিবার এক বার্তায় জানায়, পারভেজ মোশাররফ অ্যামাইলয়েডোসিস জটিলতার কারণে তিন সপ্তাহ ধরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে।

তা ছাড়া পারভেজ মোশাররফ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক সামরিক শাসককে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক অথবা তাকে ভেন্টিলেটরে রাখার খবরটি সঠিক নয়।

জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ২০১৪ সালের ৩১ মার্চ তাকে অভিযুক্ত করা হয়। ওই বছরের সেপ্টেম্বরে বিশেষ আদালতের কাছে বিচারের জন্য সব তথ্যপ্রমাণ পেশ করা হয়। তবে আপিল ফোরামে মামলাটি তোলার পর বিচারকাজ দীর্ঘায়িত হয়ে পড়ে এবং মোশাররফ ২০১৬ সালের মার্চ মাসে পাকিস্তান ছেড়ে চলে যান। চিকিৎসার জন্য তাকে দেশত্যাগের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে দুবাইয়ে যাওয়ার পর তিনি আর স্বদেশে ফেরেননি। তার কয়েক মাস পরেই পাকিস্তানের একটি বিশেষ আদালত তাকে অপরাধী ঘোষণা করে। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। বাতিল হয় তার পাসপোর্ট এবং পরিচয়পত্রও।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান