পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয় তামিম : ডোমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে পাকাপোক্তভাবে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ দলকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তার অধীনে একের পর সিরিজ জিতেই চলেছে বাংলাদেশ। বুধবার ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টানা তিন সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।

ক্যারিবীয়দের ৯ উইকেটে হারানোর ম্যাচে ৬২ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় সহজ করেছেন অধিনায়ক তামিম। তার পারফরম্যান্স ও নেতৃত্বে খুশি হেড কোচ রাসেল ডোমিঙ্গোও। দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন ডোমিঙ্গো।

ইয়ান বিশপের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে টাইগারদের হেড কোচ বলেছেন, ‘ছেলেরা তামিমের সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফর্ম করে, নেতা হিসেবে যা মূল কাজগুলির একটি। সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়ে। সে পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়।’

অধিনায়ক হিসেবে তামিমের দায়িত্ব নেওয়ার বিষয়টি জানিয়ে ডোমিঙ্গো আরও বলেন, ‘টিম মিটিং সে উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে।’

শুধু অধিনায়ক, ব্যাটার তামিমকেও পছন্দ ডোমিঙ্গোর, ‘সে বাজে বলের উপযুক্ত সাজা দেয়। এমন একজন ব্যাটসম্যান সে, যে বোলারদের চাপে রাখে। কারণ, রান করার অনেক পথ তার জানা আছে। যদি হাতে এত শট থাকে, বাজে বলকে সাজা দেয়, তাহলে বোলাররা চাপে থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘সব সংস্করণে তার রেকর্ড দারুণ। বিশেষ করে, রান তাড়ায় আমাদের জন্য সত্যিই সে ভালো ব্যাট করে আসছে। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরিয়নে অপরাজিত ৮০ করে সে আমাদের জিতিয়েছে। টপ অর্ডারে এরকম অভিজ্ঞতা থাকা মানে তা মহামূল্য।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান