পাবজি খেলতে না দেওয়ায় ঝগড়া, তরুণীর আত্মহত্যা

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে পাবজি গেমস খেলতে না দেওয়ায় মায়ের সঙ্গে ঝগড়া করে নুসরাত জাহান শান্তা নামের (২১) এক তরুণী আত্মহত্যা করেছেন।

শুক্রবার দিবাগত রাতে সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় বাবার বাড়িতে আত্মহত্যা করেন ওই তরুণী। তিনি নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী আমিন হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তিন বছর আগে শান্তার বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতেন। সেখানে অনলাইন গেমস ‘পাবজি’ খেলায় আসক্ত হয়ে পড়ে সে।

ঘটনার দিন শান্তার মা রিনা বেগমের সঙ্গে গেমস খেলা নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা পোকা মারার ওষুধ খেয়ে ফেলে শান্তা।

অসুস্থ শান্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান