পাপুয়া নিউ গিনিতে উপজাতীয় গোষ্ঠীর লড়াইয়ে অন্তত ৫৩ জন নিহত

news-image

উপজাতীয় দুটি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলীয় এলাকায় অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এনগা প্রদেশে অতর্কিত হামলায় ওই ব্যক্তিদের হত্যা করা হয়েছে।

স্থানীয় সংবাদপত্র পোস্ট-কুরিয়ারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ঘটনাটি রোববারের এবং এটি দুটি উপজাতির মধ্যে আগের লড়াইয়ের সঙ্গে সম্পৃক্ত। দেশটির পুলিশ বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস এবিসিকে বলেন, এনগাতে আমার দেখা এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড, পাপুয়া নিউ গিনির সমস্ত হাইল্যান্ডেও এটা সবচেয়ে বড় হত্যাকাণ্ড।

প্রশান্ত মহাসাগরীয় দেশটি শত শত উপজাতির আবাসস্থল। এসব উপজাতির অনেকগুলো সভ্য ও নগরকেন্দ্রিক সভ্যতা থেকে এখনও বহুদূরে বাস করে।

এবিসি বলছে, গতবছর এনগাতে সংঘর্ষে ৬০ জনের মৃত্যুর সাথেও এই একই উপজাতির গোষ্ঠী জড়িত ছিল।  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি রেডিওতে বলেছেন, পাপুয়া নিউ গিনিতে যে খবর এলো তা খুবই বেদনাদায়ক। পুলিশ অফিসারদের প্রশিক্ষণ এবং পাপুয়া নিউ গিনির নিরাপত্তার জন্য আমরা সহায়তা দিয়ে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান