পান-মিষ্টি নিয়ে দ্বন্দ্ব, বরযাত্রীর ওপর হামলা

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পান-মিষ্টি ও কানের দুল নিয়ে কনেপক্ষের হামলায় বরপক্ষের ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

কনেপক্ষের লোকজন বরপক্ষকে মারধর করে সাড়ে ৫ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। হামলায় বর পক্ষের আলামিন (৩২), জুসনা (৪৫), রফিকুল (৩৪), শিউলী (৩৫) শাহনাজ (২২), মাহাম্মদ ফকির (৪৫), সুরুভী (২৯), আরিফ (১৯), শামীমা (৫০), রাকিব (২০) আহত হয়েছেন।

এ ঘটনায় বরের বাবা মো. সাহিদ ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় ৫ জনের নামসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গত বুধবার খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে টেপিরবাড়ি গ্রামের সাহিদ ফকিরের ছেলে রাকিবের বিয়ে হয়। আজ কনেকে তুলে নেওয়ার অনুষ্ঠান ছিল। জুমা নামাজের পর ১০০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান সাহিদ ফকির। দুপুরে খাওয়া শেষে বউ তুলে নেয়ার অপেক্ষায় ছিল বরপক্ষের লোকজন। বিকেল ৩টায় কনের ভাই রনিসহ অভিযুক্তরা পান-মিষ্টি কম দেওয়া ও কনের কানের দুল না দেওয়ায় বরপক্ষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্তরা বরপক্ষের লোকজনদের বেদরক পিটিয়ে ১০ জনকে আহত করে। এ সময় হামলাকারীরা বরপক্ষের মহিলাদের থেকে প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

বরের বাবা সাহিদ ফকির বলেন, ‘গত মঙ্গলবার আমার ছেলের বিয়ে হয়। আজ বউ তুলে আনতে গিয়েছিলাম। কনের বাড়ির লোকজন পান-মিষ্টি ও কানের দুল নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আমার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে আহত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ছেলের বউকে তুলে আনতে দেয়নি।’

হামলার শিকার রফিকুল আলামিন, শাহনাজ, আরিফ জানান, কনের বাড়ির লোকজন তাদের উপর হামলা চালিয়েছে। ঘরে দরজা বন্ধ করেও তাদের মারধর করেছে। প্রাণে বাঁচতে তারা বরকে নিয়ে পালিয়ে এসেছেন।

কনের বাবা তোতা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিন লাখ টাকার দেনমোহরে আমার মেয়ের বিয়ে হয়েছে। স্বর্ণালংকারের জন্য ৫০ হাজার টাকা ওয়াসিল দেওয়া হয়েছে। বর পক্ষ ৫০ হাজার টাকা ওয়াসিলের বিপরীতে ৫/৬ হাজার টাকার স্বর্ণালংকার এনেছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বর পক্ষের লোকরা আমার লোকজনদের পিটিয়েছে।’

শ্রীপুর থানা পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, বর পক্ষের উপর হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিয়ে বাড়িতে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার