পানের ৭টি ম্যাজিক গুণ

news-image

অনলাইন ডেস্ক: বাঙ্গালির ঐতিহ্যবাহী একটি খাবার পান। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিয়েতে বর-কনেকে পানচিনি উপহার দেওয়ার একটা রেওয়াজ আছে। মুখশুদ্ধি হিসেবে পরিচিতি পান খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অগণিত।

তবে অনেকেই হয়তো এর উপকারিতা সম্পর্কে জানেন না। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পানে আছে এমন কিছু ম্যাজিক গুণ যা হজমশক্তি বাড়ানোর পাশাপাশি অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পানের সাতটি উপকারিতা…

হজমশক্তি বাড়ায়- সাধারণত মধ্যাহ্নভোজনের পর পান খাওয়া হয়। কারণ দুপুরের খাবারের পর পানের রস খাবার হজম করতে সাহায্য করে। গ্যাস‚ অম্বল, কনস্টিপেশনের সমস্যাও কমায় পান।

খিদে বাড়ায়- গবেষণায় দেখা গেছে, পান খেলে পেট ফাঁপা কমে। এসময় শরীর থেকে টক্সিন বেরোয়। ফলে খিদে বাড়ে।

মুখশুদ্ধি- পান পাতা খাওয়ার ফলে যে রস উৎপাদন হয় তা দাঁত ও মাড়ি সুস্থ রাখে। এছাড়া মুখশুদ্ধি হিসেবেও কাজ করে।

অ্যান্টিসেপ্টিক- ছোটখাটো আঘাতে বা ক্ষতস্থানে পানপাতা বেটে লাগালে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে।

মাথা ব্যথা কমায়- মাত্রাতিরিক্ত গরমের কারণে মাথা ব্যথা হওয়াটাই স্বাভাবিক। এসময় কপালে কয়েকটা পান পাতা রাখলে তা নাকি ম্যাজিকের মতো কাজ করে। এতে নিমিষেই মাথা ব্যথা কমে যায়।

ত্বকের জন্য উপকারী- গবেষণায় দেখা গেছে, হলুদের সঙ্গে একটু পান বেটে লাগালে ব্রণ, স্কিন অ্যালার্জি, সানবার্ন, ত্বকের দাগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

সর্দি কমায়- বুকে সর্দি জমে গেলে সরিষার তেল ও পান পাতা ভালো করে গরম করে বুকে লাগালে সর্দি কমে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার