পানির সাহায্যে ঝরিয়ে ফেলুন শরীরের বাড়তি ওজন

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেক ধরনের ডায়েট মেনেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাতে পারি না। আবার আমরা দিনশেষে নিজের জন্য সময় বের করে জিমে যেতেও আগ্রহী নই। এক্ষেত্রে ওজন কমাতে জাপানি ‘ওয়াটার থেরাপি’ রাখতে পারে সহায়ক ভূমিকা। জাপানিরা বহু বছর ধরেই এ পদ্ধতিতে ওজন কমিয়ে আসছে। এ পদ্ধতিতে পাকস্থলির সুস্থতা নিশ্চিত হয় এবং হজমের সমস্যাও সমাধান হয়।

আসুন তা জেনে নেই এই ‘ওয়াটার থেরাপি’ কি:

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ৪ থেকে ৫ গ্লাস পানি পান করুন। ব্রাশ করার পরে হালকা পানি পান করে অন্তত ৪০ মিনিট খালি পেটে থেকে তারপরে সকালের নাস্তা করে নিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। নিয়ম করে প্রতি দুই ঘণ্টা পর পর পানি পান করার অভ্যাস তৈরি করতে হবে।

এ পদ্ধতিতে ডায়েট করলে খাবারের পরিমাণ কমানোর প্রয়োজন পড়বে না, কিন্তু পানির খাওয়ার পরিমাণ বাড়াতে হবে।

ওয়াটার থেরাপির উপকারিতা:

এ পদ্ধতিতে ডায়েট করে প্রচুর পরিমাণে পানি পান করার ফলে শরীরে বিপাকের মাত্রা বৃদ্ধি পায়, যার ফলে শরীরের বাড়তি মেদ ঝরতে শুরু করে। এছাড়াও পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। তাই দ্রুত ওজন কমতে সহায়তা করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান